“নাঁচে গানে ও আনন্দে হোক শিশুর লেখাপড়া ’’





প্রত্যেক শিশু বড় হবার সাথে সাথে সবচেয়ে প্রয়োজন যেটি সেটি হল শিক্ষা আর শিক্ষাটা যদি হয় আনন্দদায়ক তাহলে কোন কথাই নেই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পড়ানো হত জোর করে কারন আমরা পড়ার মাঝে কোন মজা পেতাম না কিন্তু আমরা ঠিকই খেলাধূলা করতে পছন্দ করতাম, টিভি দেখতে পছন্দ করতাম এগুলো করতে আমাদেরকে কারওর বলতে হতো না। 


আমরা বিকেল হলেই খেলাধূলা করতে মাঠে চলে যেতাম সিনবাদ, ম্যাগাইবার, রবোকোপ, দিফলগাই, এরাবিয়ান নাইটস এবং শুক্রবারের সিনেমা না দেখতে পেয়ে আমার মত অনেকেই আছেন যারা কত যে কাঁন্না করেছেন তার হিসাব নেই যে কারনে একটু বড় হয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম বন্ধুদের সাথে ক্রিকেট খেলা দেখার জন্য যে কত মার খেয়েছি বাবা-মার কাছে তার হিসেব নেই তাছাড়া লেখাপড়া না করার জন্য / পড়া না পারার জন্য বোনাস মার আছেই পড়াশোনা করতে ভাল না লাগলেও মিনার কার্টুনের গল্পের বই পড়তে ভাল লাগত না এমন কাউকেই পাওয়া যাবেনা আমারা যেমন শিশুবয়স থেকে শুরু করে টিন-এইজ পর্যন্ত সময় আমাদের ভাল লাগা, খারাপ লাগা, পছন্দ - অপছন্দের কথাগুলো কাউকে বলতে পারতাম না ঠিক তেমনি আজকের শিশুরাও যেন আমাদের মত সমস্যায় না পড়ে সেদিকে আমাদেরই লক্ষ রাখতে হবে কারন, আজ যে আমরা বাবা - মায়ের অবস্থানে পৃথিবীর প্রত্যেক পিতা-মাতাই তার সন্তানের মঙ্গল কামনা করেন তখন কার প্রেক্ষাপটে / পরিবেশ পরিস্থিতির কারনে হয়ত আমাদের পিতা-মাতারা আমাদের ওভাবেই ভাল চাইতেন আমারাও আমাদের সন্তানের মঙ্গল কামনা করছি কিন্তু আমরাও হয়ত কোন ভুল করছি, তা নি:শ্চই আগামী দিনে কেউ লিখবে খুশির খবর এই যে মোস্তফা জব্বার স্যার শিশুদের জন্য তৈরি করেছেন শিশু শিক্ষা-1, শিশু শিক্ষা-2 যার মাধ্যমে আপনি আপনার শিশুকে শিক্ষা দিতে পারেন আনন্দের সাথে তাছাড়াও আপনি আপনার শিশুর জন্য তৈরি করে দিতে পারেন স্লাইড়শো, যার মাধ্যমে আপনার সন্তান পড়তে আগ্রহ প্রকাশ করবে এবং তাকে জোর করে পড়তে বসাতে হবে না ইউটিউব থেকে মিনার বাংলা কার্টুন এবং  বাংলা ছড়া এবং গল্প ডাউনলোড করে দিন এতে আপনার সন্তান বিনোদনও করতে পারবে সাথে সাথে কোন না কোন কিছু শিখে ফেলবে তার মনের অজান্তেই তাছাড়াও আপনি আপনার সন্তানের সাথে গড়ে তুলোন বন্ধুত্ত্বপূর্ন সম্পর্ক যেন সে তার ভাললাগা, খারাপলাগা, পছন্দ-অপছন্দের কথা আপনার কাছে অকপটে বলতে পারে, এতে সে আমাদের মত লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাবেনা আজকের শিশুরা লেখাপড়াটাকে যেন টাইগার ভেবে, ভয় না পায় এই কামনায় মানিকগঞ্জ বার্তা

[বি: দ্র: সোনামনিদের কানাবগীর ছা ভিডিও টি দেখাতে ভুলবেন না]






Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

0 comments:

Post a Comment