বাংলাদেশে ই-কমার্স ব্যবসার ভবিষ্যৎ


২০০০ বা তার আগে আমরা অনেকে মোবাইল ব্যবহারে অভস্ত ছিলাম না, আমরা তখন চিন্তাও করিনি যে, কোন একদিন আমরা মোবাইল ছাড়া চলতে পারব না। মোবাইলের বিপ্লব ঘটার ফলে মানুষের ব্যবসা-বানিজ্যেও অকল্পনিয় পরিবর্তন ঘটেছিল। আমার এখনো মনে আছে বাংলালিংক কম্পানির মাছ বিক্রেতা নিয়ে একটি বিজ্ঞাপন দারুন হিট হয়েছিল। মোবাইলের উপকারিতার হাজারো বর্ননা দেওয়া যাবে যদিও এর কিছু খারাপ দিকও আছে ।


মোস্তফা জব্বার স্যারের সাথে আমার একবারই কথা হয়েছিল তাঁর সেই কথাগুলো আজ শেয়ার না করলে এই লেখাটি পরিপূর্ন হবে না। জামালপুর শিল্পকলা একাডেমিতে ডিজিটাল মেলা হয়েছিল এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন। সেমিনার শেষে সবাইকে তিনি তার ব্যাক্তিগত মোবাইল নাম্বার এবং ই-মেল দিয়েছিল। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম মোবাইল নাম্বারটা কি সত্যিই আপনার? তিনি আমাকে বলেছিলেন হ্যা আমারই কিন্ত মোবাইলে ফোন করলে হয়তো রিসিভ নাও করতে পারি কিন্ত ইমেল করলে সাথে সাথেই রেসপন্স পাবে। এখন বুঝতে পারি যারা অনলাইন ব্যবসার সাথে জরিত তাদের কাছে ফোনের চেয়েও ই-মেল বেশি গুরুত্ত্বপূর্ণ।
বর্তমানে ইন্টারনেট আমাদের ব্যবসা-বানিজ্যের মধ্যে এনেদিয়েছে নতুন এক বিপ্লব, সেটি হল ই-কমার্স ব্যবসা। আমরা বাঙ্গালীরা এখনো সময়কে টাকা দিয়ে বিবেচনা করি না। ফ্রিল্যান্সারা কিন্ত ঠিকই সময়কে টাকা দিয়ে বিবেচনা করে (আওয়ারলি কাজ করলে প্রতিটি মিনিট, সেকেন্ডের গুরুত্ত্ব থাকে) । কোন এক সময় আসবে আমাদের সবাইকে “সময়” কে টাকা দিয়ে বিবেচনা করতে হবে এবং তখন আমাদের সবকিছু কেনাকাটা করতে হবে অনলাইনে (ই-কমার্স) সাইড গুলো থেকে। সুতরাং বলা যায় বাংলাদেশে ই-কমার্স ব্যাবসার ভবিষ্যৎ খুব উজ্জ্বল তার প্রমান তো বুঝাই যায় বিদেশীদের ই-কমার্স ব্যাবসায় বিনিয়োগের আগ্রহ দেখে।
Google এ সার্স দিলে বাংলাদেশের অগনিত ই-কমার্স সাইট দেখা যায়। এদেরকে অভিন্দন জানাই ই-কমার্স ব্যাবসা শুরু করার জন্য কিন্ত প্রশ্ন হল এরা সবাই কি টিকে থাকতে পারবে? হ্যা তারাই থাকতে পারবে যারা “কথা এবং কাজের সাথে মিল রাখতে পারবে” । এর মানে হল কাস্টমার সেটিস্ফেকসন ১০০% করতে হবে প্রডাক্ট কোয়ালিটি ঠিক রেখে। ডেলিভারি সঠিকভাবে করতে হবে। যারা কাস্টমারের সাথে প্রতারনা না করে সততার সাথে ব্যবসা করতে পারবে তারাই টিকে থাকবে। যারা টিকে থাকবে তারা এ্যামাজন, আলীবাবার মত ই-কমার্স ব্যবসায় রাজত্ত্ব করতে পারবে।
ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করে প্রতারিত যেমন হয়েছি ঠিক তেমনি সেটিস্ফাইডও হয়েছি। সবাই ই-কমার্স ব্যাবসার প্রতারনার অভিজ্ঞতা শেয়ার করে কিন্ত আমি আপনাদের আমার একটি ভাল অভিজ্ঞতা শেয়ার করব। এতে যারা অনলাইনে কেনা কাটা করেন বা ভবিষ্যতে কেনা কাটা করবেন তাদের অনলাইনে কেনাকাটায় বিশ্বাস অটুট থাকবে। মনে রাখবেন খারাপের মাঝে ভালও থাকে। কিছুদিন আগে Roverbd.com থেকে আমার আব্বার জন্য ব্লাড প্রেসার মাপার যন্ত্র অর্ডার করেছিলাম সেটা তারা সঠিক সময়ে বাসায় পৌছায়ে দিয়েছে। এবং কোয়ালিটিও ভাল। আমি তাদের কার্যক্রমে সন্তষ্ট।Roverbd.com সততা নিয়ে ব্যবসা করছে। আমার বিশ্বাস Roverbd.com যদি এভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে তাহলে কোন একদিন বাংলাদেশের ই-কমার্স ব্যবসায়ে তারা রাজত্ত্ব করবে।
Roverbd.com এর মত ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান।
Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

1 comments:

  1. নতুন নতুন টেকনোলজি ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন
    banglatech24

    ReplyDelete