স্বাস্থ্যবিজ্ঞান মতে রোজা



সাধারণ ভাবে মনে হয় রোজা মানুষের জন্য কষ্টদায়ক। বিশেষ করে অসুস্থ এবং পীড়িতদের বেলায়। মূলত রোজা সবার জন্য কল্যানকর। এতে মানুষ দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক স্বস্তি পায়। স্বাস্থ্যের জন্য রমজানের রোজা উপকারী। চিকিৎসা বিজ্ঞানও শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক ও আধ্যাত্মিক স্বস্তিকেও স্বাস্থ্যের অপরিহার্য অঙ্গ বলে ঘোষণা করেছে। চিকিৎসা বিজ্ঞা আরো বলে,

“ Prevention is better then cure ”.

ইসলামের ধ্যান-ধারণা পথনির্দেশনা, বিধিবিধান মানুষের স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে বড়ই কল্যাণকর। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা জানিয়েছেন, সুস্থ মানুষের ক্ষেত্রে তো বটেই, এমনকি অনেক অসুস্থ পীড়িতদের জন্যও রোজা উপকারী।

Fasting-Medical-Benefit রোজা রাখার কারণে যদি কোনো রোগ বৃদ্ধি পায় অথবা রোগী বেশ কষ্ট পায় তবে এ বিষয়ে মুফতিদের সাথে আলোচনা করে নেয়াই ভালো। রোগীদের সুস্থ না হওয়া পর্যন্ত রোজা না রাখার অনুমতি ইসলামে রয়েছে। ‘তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে। সে এ মাসে রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিকে গণনা পূর্ন করবে। (সূরা বাকারা, আয়াত-১৮৫)।

মহান আল্লাহ তায়ালা মানুষের স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ করার কারণেই শিশুকে দুগ্ধদানকারীদের, সফরকারীদের এবং রোগাক্রান্ত দুর্বল মানুষের জন্য রোজার বাধ্যবাধকতাকে শিথিল করে দিয়েছেন।

---------চলবে
Share on Google Plus

About মানিকগঞ্জ বার্তা

0 comments:

Post a Comment