সাটুরিয়ায় উপজেলার ফেসবুক গ্রপ সাটুরিয়া ফাষ্ট বিতরণ করল ইফতার সামগ্রী


মানিকগঞ্জ  প্রতিনিধি ॥ জেলার সাটুরিয়া উপজেলায় ফেসবুক পেজ সাটুরিয়া গ্রপ বিতরণ করল ইফতার সামগ্রী। রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক যোগাযোগ ফেসবুক সাটুরিয়া গ্রপ এর তত্তাবধানে ৬৫ টি পরিবারে মাঝে সারা মাসের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়ছে।
উপজেলার ৯টি ইউনিয়ন কে ৩ ভাগে ভাগ করে ১ম গ্রপটি উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদে শুক্রবার দুপর ১২ টার দিকে এ কার্যক্রম উদ্ধোধন করেন রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাটুরিয়া গ্রুপের পরিচালক মোঃ রফিকুল ইসলাম খাঁন। 

ফেসবুক পেজ সাটুরিয়া ফাষ্ট গ্রপ জানান, তারা চলতি মাসের শুরু থেকে ফেসবুকের মাধ্যমে  ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা ও চেয়ারম্যানদের নিকট দরিদ্র ও অসহায় লোকের নাম চাওয়া হয়, রোজা থাকে কিন্তু ইফতার কেনার সামর্থ নেই। এর পর ৬৫ জন পরিবারের জন্য ৫০ কেজি চাউল, ছোলা, বোট, তেল, সাবান, চিনি, সেমাইসহ মোট ১৮ প্রকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাটুরিয়া গ্রপের পরিচালক মোঃ রফিকুল ইসলাম খাঁন জানান, এমন ভাবে বিতরণ করা হয়েছে যাতে পরিবারের সকল সদস্য সারা মাশ ডাল ভাত এমং দিনের দিনই তারা এক বেলা ভাল  খেতে পারে।




Share on Google Plus

About মানিকগঞ্জ বার্তা

0 comments:

Post a Comment