শিক্ষা


বাড়তি ফি ফেরতের দাবিতে মানববন্ধন






এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেয়া অতিরিক্ত ফি ফেরতের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে পরীক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের থেকে নেয়া অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত দেয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু মন্ত্রীর দেয়া সময় পার হলেও টাকা ফেরত দেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তাই স্কুল কর্তৃপক্ষ টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শাজাহান আলী সাজু, অভিভাবক অনন্ত পাল, বসন্ত সরকার, মো. নজরুল ইসলাম, মুসলেম উদ্দিন, মাসুদ, এসএসসি পরীক্ষার্থী সোহেল রানা,  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান প্রমুখ।
সংগৃহিত: পূর্বপশ্চিম

Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

0 comments:

Post a Comment